1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাবনার সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৭৮ Time View

শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনার সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট শুরু হয়। পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে।

পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বিষয়টি জানিয়েছেন।

আহবায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না, এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা।

গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, ধর্মঘট শুরুর পর দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ থাকায় তাদের ভোগান্তির শেষ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ