1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট সাময়িক বন্ধের সুপারিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ Time View

করোনাভাইরাসরে নতুন স্ট্রেইন দ্রুত ছড়ানোর কারণে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট সাময়িক বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠক থেকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়রে সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহ্গির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ সেলিম বলেন, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বাংলাদেশে আছে কিনা এখনো নিশ্চিত নয়। কিন্তু ফ্লাইট চালু থাকায় ওই ভাইরাস আসার আশঙ্কা রয়েছে। এ কারণে বিমান মন্ত্রণালয়রে সঙ্গে কথা বলে সাময়কিভাবে ফ্লাইট বন্ধ করতে বলা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিন কঠোরভাবে অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে করোনা ভাইরাসের টিকা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে জানানো হয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল্স ও কোভ্যাক্সের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী জুনের মধ্যে চার কোটি নব্বই লক্ষ ডোজ টিকা পাওয়া যাবে। এ নিয়ে আলোচনা শেষে টিকা সংগ্রহ কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে মনিটারিং জোরদার করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ