1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে : পরিবেশ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, নিজেদের স্বার্থে এবং পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। কারণ ক্ষতিকর পলিথিন ব্যবহারের পর ফেলে দিলে শত বছরেও এটি পচে না।

এগুলো অতিপ্রয়োজনীয় পানি এবং মাটিকে মারাত্মকভাবে দূষণ করছে। বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারের সৃষ্টি করছে। এর বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী এসময় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পাহাড়, টিলা কাটা এবং পুকুর ভরাট বন্ধ করারও আহ্বান জানান ।

আজ মৌলভীবাজার জেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর উপর ৩০ মিটার দীর্ঘ ‘খালের মুখ’ ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, করোনা মহামারিকালেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্য করে বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ