1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলো সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২ Time View

দুই দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আবদুল হাই ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও (প্রশাসন) ছিলেন।

অপরদিকে লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জুলকারনাইন। এর আগে তিনি ওয়াশিংটন ডিসি, সিউল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ