1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বান্ধবী নাতাশার সঙ্গে লিভ টুগেদারে যেতে চান বরুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৪ Time View

স্কুলজীবনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। বলিউডের বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নাতাশা-বরুণকে একসঙ্গে দেখা যায় প্রায়ই। আবার কখনও বিদেশে একসঙ্গে বেড়াতে যান তারা। যদিও এ জুটি তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে বরুণ-নাতাশার সম্পর্ক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করে দিলেন আরেক তারকা কারিনা কাপুর খান। সম্প্রতি, কারিনার রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন বরুণ। জি নিউজের খবর।

সেখানেই নাতাশাকে বরুণের বাগ্‌দত্তা বলে উল্লেখ করেন কারিনা। আর তাতেই স্পষ্ট হয়ে যায় নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বরুণ।

নাতাশাকে বিয়ের প্রসঙ্গ ওঠতেই বরুণ বলেন, ‘দেখো, এতগুলো বছর একসঙ্গে থাকার পর বিয়েটা খুবই স্বাভাবিক বিষয়। আমার ভাই-ভাবিকে দেখে আমার বিয়ের কথা মনে হয়েছে। আমি যখন আমার ভাইঝি নাইরাকে দেখি, তখন আমার মনে হয়েছিল, বিয়েটা ভালো।’

নাতাশার সঙ্গে লিভ-ইন সম্পর্কে যাওয়ার ইচ্ছা প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। বরুণ বলেন, ‘একটা সময়ের পর গিয়ে সবাই একসঙ্গে থাকতে চায়। আমাদের দুজনের বিয়ে ছাড়াও লিভ-ইন সম্পর্কে থাকতে আপত্তি নেই। নাতাশার বাড়ির লোকেরও এতে সমস্যা নেই। তবে আমার বাবা-মা এটা কখনও হতে দেবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ