1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

শুটিংয়ে উন্মুক্ত বেবি বাম্প, নেটদুনিয়ায় ভাইরাল অন্তঃসত্ত্বা কারিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৭০ Time View

করোনা কালে অন্তঃসত্ত্বা হয়েছেন। তবে এক জায়গায় থিতু হয়ে বসার পাত্রী নন কারিনা কাপুর। কখনও স্বামী সইফ ও ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন বেড়াতে, কখনও আবার নিজে পৌঁছে যাচ্ছেন শুটিং ফ্লোরে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আমির খানের ‘লাল সিং চড্ডা’র শুটিং শেষ করেছেন। এবার বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী।

সোমবার (১৪ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবিটি পোস্ট করেছেন করিনা। ক্যাপশনে লিখেছেন “সেটে আমরা দু’জন”। স্পোর্টস ব্র্যান্ড পিউমা’র জন্য এই বিজ্ঞাপনটির শুটিং করেছেন কারিনা। পরনে ওয়ার্ক আউট পোশাক। তাতেই মধ্যপ্রদেশের স্ফিত অংশ ক্যামেরার সামনে উন্মুক্ত হয়েছে। কারিনার এই ছবিতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। তারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০১২ সালে পাতৌদির নবাব পরিবারের বধূ হিসেবে পা রেখেছিলেন কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দেন। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তারকা তকমা পেয়েছে ছোট্ট তৈমুর। তাঁর হাসি, খেলা, মা-বাবার সঙ্গে মিলে খেলা করা, সমস্ত খবরই সংবাদ মাধ্যমের শিরোনামে একাধিকবার উঠে এসেছে। ছেলের জনপ্রিয়তা সামলাতে বেশ বেগ পেতে হয় সাইফ ও কারিনাকে। এমন পরিস্থিতিতেই আগস্ট মাসে দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিয়েছিলেন। সেই থেকে কারিনার দ্বিতীয় সন্তানকে নিয়েও অনুরাগী মহলে আগ্রহ তুঙ্গে। সোমবার করিনার দাদু অর্থাৎ রাজ কাপুরের জন্মদিন। বাবা রণধীর কাপুরের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেও শুভেচ্ছা জানিয়েছেন কারিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ