1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

হোয়াটসঅ্যাপ কলে যুবকের ‘কাণ্ড’! স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগড়ালেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৩ Time View

যৌন হেনস্তার শিকার মুম্বাইয়ের এক অভিনেত্রী। নিজেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, হোয়াটসঅ্যাপ কল করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যামেরার সামনে হস্তমৈথুন করে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

বছর ৩২-এর মুম্বাই নিবাসী ওই অভিনেত্রী পুলিশকে জানান, গত শুক্রবার ঘটনাটি ঘটে। তাঁর হোয়াটসঅ্যাপে একটি ফোন আসছিল। ব্রিটেনের ফোন নম্বর থেকে প্রথম দু’বার কল কেটে দেন তিনি। তৃতীয়বার অনিচ্ছাকৃতই কলটি রিসিভ করে ফেলেন। আর তখনই ঘটে সেই ঘটনা। হোয়াটসঅ্যাপ কলেই লাগাতার হস্তমৈথুন করতে থাকে ওই ব্যক্তি বলে অভিযোগ। প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে ওই কলের স্ক্রিনশট নিয়ে নেন অভিনেত্রী। তারপরই কলটি কেটে দেন।

তবে এখানেই রেহাই মেলেনি। অভিনেত্রী জানাচ্ছেন, অভিযুক্ত এরপর লাগাতার তাঁকে নানারকম মেসেজ করতে থাকে। এমনকী মেসেজে অভিনেত্রীর নামও উল্লেখ করে। তাই এমন কাণ্ড যে অভিযুক্ত জেনেশুনেই করেছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।

এই ঘটনায় তীব্র বিরক্ত হয়ে প্রথমে টুইটারে সরব হন ওই অভিনেত্রী। টেক্সট মেসেজ এবং ভিডিও কলে হস্তমৈথুনের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। সেই টুইটেই মুম্বাই পুলিশকে ট্যাগ করেন। ঘটনার কথা পুলিশের কাছে পৌঁছেতেই ভয় পেয়ে যায় অভিযুক্ত। নিজের কৃতকর্মের জন্য অভিনেত্রীর কাছে ক্ষমাও চায় সে। জানায়, সে একজন ২০ বছর বয়সি ছাত্র। ভুল করে এমনটা করে ফেলেছে। এমনকী এও বলে, মেসেজগুলি যে একই নামের অন্য কোনও বন্ধুকে পাঠাতে চেয়েছিল। কিন্তু ভুলবশত অভিনেত্রীর কাছে পৌঁছে যায়। মুম্বাইয়ের ভারসোভা থানায় অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর দাবি খতিয়ে দেখছে পুলিশ। যদিও তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ