1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জেমিসন-সাউদির তোপে ফলোঅনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৭১ Time View

হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টেও ভীষণ বিপদে আছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের দুুই পেসার কাইল জেমিসন আর টিম সাউদির গতিঝড়ে ফলোঅনের শঙ্কায় ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে হেনরি নিকোলসের ১৭৪ রানের ইনিংসে ভর করে ৪৬০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে তুলেছে ১২৪ রান। এখনও তারা স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে ৩৩৬ রানে পিছিয়ে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই কিউই দুই পেসার সাউদি আর জেমিসনের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ রানের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে দলকে বলতে গেলে একাই টেনে তোলার চেষ্টা করেছেন জার্মেই ব্ল্যাকউড।

৯২ বলে ১১ বাউন্ডারিতে ৬৯ রান করা এই ব্যাটসম্যানকে টম লাথামের ক্যাচ বানিয়ে শেষ পর্যন্ত প্রতিরোধ ভাঙেন সাউদি। পঞ্চম উইকেটে শামারাহ ব্রুকসকে নিয়ে ব্ল্যাকউড গড়েছিলেন ৬৮ রানের জুটি। যে জুটিতে ব্রুকের অবদান মাত্র ১৪ রান হলেও বল খেলেন ৯২টি।

ক্যারিবীয়দের পতন হওয়া ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুই পেসার। কাইল জেমিসন ৩৪ রানে নিয়েছেন ৫টি উইকেট। ২৯ রানে ৩ উইকেট শিকার টিম সাউদির।

দিনের শেষের দিকে এসে সেট ব্যাটসম্যান ব্ল্যাকউডসহ ৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফলোঅন এড়ানো কঠিনই হয়ে দাঁড়িয়েছে সফরকারিদের। বাকি ২ উইকেট নিয়ে করতে হবে আরও ১৩৬ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ