1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

জেমিসন-সাউদির তোপে ফলোঅনের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৮১ Time View

হ্যামিল্টনে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টেও ভীষণ বিপদে আছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের দুুই পেসার কাইল জেমিসন আর টিম সাউদির গতিঝড়ে ফলোঅনের শঙ্কায় ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে হেনরি নিকোলসের ১৭৪ রানের ইনিংসে ভর করে ৪৬০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে তুলেছে ১২৪ রান। এখনও তারা স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে ৩৩৬ রানে পিছিয়ে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই কিউই দুই পেসার সাউদি আর জেমিসনের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ রানের মধ্যে হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে দলকে বলতে গেলে একাই টেনে তোলার চেষ্টা করেছেন জার্মেই ব্ল্যাকউড।

৯২ বলে ১১ বাউন্ডারিতে ৬৯ রান করা এই ব্যাটসম্যানকে টম লাথামের ক্যাচ বানিয়ে শেষ পর্যন্ত প্রতিরোধ ভাঙেন সাউদি। পঞ্চম উইকেটে শামারাহ ব্রুকসকে নিয়ে ব্ল্যাকউড গড়েছিলেন ৬৮ রানের জুটি। যে জুটিতে ব্রুকের অবদান মাত্র ১৪ রান হলেও বল খেলেন ৯২টি।

ক্যারিবীয়দের পতন হওয়া ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুই পেসার। কাইল জেমিসন ৩৪ রানে নিয়েছেন ৫টি উইকেট। ২৯ রানে ৩ উইকেট শিকার টিম সাউদির।

দিনের শেষের দিকে এসে সেট ব্যাটসম্যান ব্ল্যাকউডসহ ৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফলোঅন এড়ানো কঠিনই হয়ে দাঁড়িয়েছে সফরকারিদের। বাকি ২ উইকেট নিয়ে করতে হবে আরও ১৩৬ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ