1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৭১ Time View

রোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হালিম ঢালী (৪২) জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী (মাঝের চর) গ্রামের নুরুল ইসলাম ঢালীর ছেলে।

২০১৪ সালে নিহত হাসি বেগম (২৫) জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা এলাকার মতি মিয়ার মেয়ে।

বাদী পক্ষের আইনজীবী রাজ্জাক খান বাদশা জানান, ২০১৩ সালে হালিম ঢালীর সাথে হাসি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকা দাবি করে বিভিন্ন সময় হাসিকে মারধর করতেন হালিম । এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ এপ্রিল যৌতুকের দাবিতে মারধরে হাসি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কয়েক দিন পর ৭ মে চিকিৎসাধীন তিনি মারা যান।

এ ঘটনায় হাসির মা আনোয়ার বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় ৯ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক হালিম ঢালীকে ফাঁসির আদেশের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ