1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আমার দলেই কেউ কেউ আমার মৃত্যু কামনা করে: মমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

নিজের দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচন নিয়ে নিজ দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীসহ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেউ কেউ আমার মৃত্যু কামনা করছে। আমি মারা গেলে আমার চেয়ারে বসবেন। কিন্তু মৃত্যু কারও হাতে নেই।’

মমতার এ কথা শুনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত কেঁদে ফেলেন। ওই বৈঠকে তৃণমূলের কলকাতার কালীঘাটের কার্যালয়ে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রাজ্য বিধানসভার নির্বাচন হতে পারে আগামী বছরের এপ্রিল-মে মাসে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট হবে। বিধানসভা নির্বাচন নিয়ে মমতার এ বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন।

মমতা বলেন, ‘এবার নির্বাচনে আমাদের জিততে হবে। লড়তে হবে। আবার আমাদের ক্ষমতায় আসতে হবে। এই রাজ্যের মানুষ তো আমাদের পাশে আছে। তৃণমূল একুশেতে এই রাজ্যের ক্ষমতায় থাকার হ্যাটট্রিক করবে।’

বৈঠকে দলের নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘দলের বিরোধীদের নিয়ে কোনো সমঝোতা নয়। যারাই বিরোধিতা করবেন, তাদেরই দলে ঠাঁই হবে না। ভালো না লাগলে এখনই ছেড়ে যান দল। যারা সাহস নিয়ে দল করতে পারবেন, তারাই থাকুন। বিরোধীদের দল থেকে অবিলম্বে তাড়িয়ে দিন।’

মমতার বক্তব্যের পর দলীয় তৃণমূল সভাপতি সুব্রত বক্সী বলেন, ‘আপনি আমাদের নেত্রী। আপনি চিরকাল আমাদের নেত্রী থাকবেন। আমাদের পথ দেখাবেন। দলকে দিশা দেখাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ