1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

স্টুটগার্টকে হারিয়ে জয়ে ফিরল বায়ার্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ Time View

এক ম্যাচ পর বুন্ডেসলিগায় জয়ের পথে ফিরেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সহজেই জিতেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে ৩-১ গোলে জেতে বায়ার্ন।

লিগে টানা পাঁচ জয়ের পর গত সপ্তাহে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল বায়ার্ন।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন; কিন্তু আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির হেড ক্রসবারে লাগে। ২০তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় স্টুটগার্ট। ডান দিক থেকে সতীর্থের ডি-বক্সে বাড়ানো নিচু ক্রসে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার কলিবালি। প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

৩৮তম মিনিটে টমাস মুলারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে সমতা টানেন কোমান। আর যোগ করা সময়ে ফরাসি এই মিডফিল্ডারের পাস ধরেই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। আসরে এটা তার দ্বাদশ গোল।

৮৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।

৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। আর্মিনিয়াকে ২-১ গোলে হারানো লাইপজিগ ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আরেক ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ