1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

১৩ মাস পর ক্রিকেটে ফিরলেন সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৮ Time View

দীর্ঘ ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে জেমকন খুলনার হয়ে ২২ গজে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ১টি উইকেট।

জুয়াড়ির প্রস্তাব গোপন করে ২০১৯ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন সাকিব। দেখতে দেখতে শেষ হয়ে গেল তাঁর নিষেধাজ্ঞা। মুক্ত হয়ে ফের ক্রিকেটের আঙিনায় ফিরলেন দেশসেরা ক্রিকেটার। ম্যাচটিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

গত বছরের ১২ অক্টোবর সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন সাকিব। শেষ ম্যাচটি ছিল ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে। ওই আসরে সিপিএলের শিরোপা জিতেছিল তাঁর দল বার্বাডোজ ট্রাইডেন্টস। এর পরই নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান বাংলাদেশি তারকা। যার জন্য ছিটকে যেতে হয় মাঠের বাইরে।

মূলত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মূল আগ্রহের কেন্দ্রে সাকিব। দেশসেরা ক্রিকেটারের ফেরার অপেক্ষায় ছিলেন ভক্ত-সতীর্থরা। আজ শেষ হলো সেই অপেক্ষার প্রহর। সাকিবের ফেরা নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা একদিন আগেই জানিয়ে রেখেছিলেন সতীর্থরা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তো সাকিবের এই ফেরাকে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দিন বলেই মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ