1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

৫ মাসে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৩ হাজার ৯২১ কোটি টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪১ Time View

চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর- এই পাঁচ মাসে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২১ কোটি ২ লাখ টাকা।

চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি মে, জুন ও জুলাইয়ের জন্য ভর্তুকি বাবদ টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। অর্থ ছাড়পত্রে বলা হয়, ইনডিপেনডেন্ট পাওয়ার প্লান্ট রেন্টাল ও কুইক রেন্টাল কেন্দ্রের মে, জুন ও জুলাইয়ের বিলের জন্য ২ হাজার ৩৬৩ কোটি ২ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে।

এছাড়া আগস্ট ও সেপ্টেম্বরের জন্য আরো ১ হাজার ৫৫৮ কোটি টাকা ছাড়ের প্রক্রিয়াধীন রয়েছে। সব মিলিয়ে মাত্র পাঁচ মাসেই এ খাতে ভর্তুকি দেয়া হচ্ছে ৩ হাজার ৯২১ কোটি ২ লাখ টাকা।

গত বাজেটেও ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছিল ৯ হাজার টাকা। কিন্তু আট মাসেই সে টাকা শেষ হয়ে যায়।

এদিকে বেসরকারি কেন্দ্রের বিদ্যুৎ ব্যবহার না করলেও চুক্তি অনুযায়ী ক্যাপাসিটি চার্জ বাবদ প্রতি বছর গড়ে ৫ হাজার কোটি টাকা করে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। গত এক দশকের বেশি সময়ে অলস বিদ্যুৎকেন্দ্রগুলোকে দেয়া এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৭৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ