1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অক্ষয়ের বিরুদ্ধে ইউটিউবারের পাল্টা আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৬৪ Time View

এবার অক্ষয় কুমারের অভিযোগের বিরোধিতা করে পাল্টা আইনি নোটিশ পাঠালেন ইউটিউবার রশিদ সিদ্দিকী। এরই সঙ্গে মানহানির মামলায় দাবি করা ৫০০ কোটি রুপি দিতেও অস্বীকার করেন তিনি।

রশিদের দাবি, তার ভিডিও-তে বলিউড তারকার মানহানি হয় এমন কিছু নেই। এমনকি অক্ষয় কুমারের কাছে রশিদের আরজি, মামলা তুলে নেওয়ার জন্য। শুক্রবার আইনজীবী জেপি জয়েসওয়ালের সহযোগিতা নিয়ে জবাব পাঠিয়েছেন রশিদ সিদ্দিকী।

তার মতে, অক্ষয়ের দাবি পুরোপুরি মিথ্যে। হেনস্তা করার জন্যই এমন দাবি করা হয়েছে।

জবাবে আইনজীবী বলেছেন, “মানহানির জন্য ৫০০ কোটি রুপি চাওয়া একেবারেই অস্বাভাবিক। রশিদ সিদ্দিকীর ওপর চাপ তৈরি করতেই এমন কথা বলা হয়েছে।”

আরও দাবি, বিভিন্ন সময় অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ। বেছে বেছে বিহারের এই ইউটিউবারকেই কেন টার্গেট করলেন অক্ষয়? এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন তারা।

সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে অক্ষয় কুমার কানাডায় পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। ইউটিউবের ভিডিও এমনই দাবি করেছিলেন রশিদ। এ কারণে ‘খিলাড়ি’ কুমার ওই ইউটিউবারের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন করেছেন অভিনেতা। ভাবমূর্তি নষ্ট করে একাধিকবার গুজব রটানোর জন্যই এই মামলা।

এর আগেও রশিদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সুশান্ত মামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরের নাম টেনে আনার জন্য।

রশিদ দাবি করেছেন, ‘এম এস ধোনি’র মতো বড় সিনেমায় সুযোগ পাওয়ায় সুশান্তর ওপর রেগে ছিলেন অক্ষয়। ওই সময় নাকি মুম্বাই পুলিশ ও আদিত্য ঠাকরের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ