1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

নিউক্যাসলের বিপক্ষে চেলসির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়া চেলসির হয়ে বিরতির পর জালের দেখা পেলেন ট্যামি আব্রাহাম। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার ২-০ গোলে জিতেছে চেলসি।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পারত চেলসি। কিন্তু টিমো ভেরনারের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৯ম মিনিটে হাকিম জিয়াশের ক্রসে আব্রাহামের হেডও ফেরান তিনি।

পরক্ষণেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। প্রতিপক্ষের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ডিফেন্ডার ফেদেরিকো ফের্নান্দেস। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। তবে গোলরক্ষককে একা পেয়েও ডি-বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ভেরনার।

দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন আব্রাহাম। ভেরনারের পাস থেকে জাল খুঁজে নেন এই ইংলিশ ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে শন লংস্টাফের শট ক্রসবার লেগে ফিরলে ব্যবধান কমাতে পারেনি নিউক্যাসল। দুই মিনিট পর জিয়াশের থ্রু বল ধরে জালে পাঠিয়েছিলেন ভেরনার। তবে অফসাইডের কারণে গোল পায়নি চেলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ