1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আরো একটি হারের মুখ দেখলো বার্সেলোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫১ Time View

আরেকটি হারের মুখ দেখলো বার্সা। অ্যাথলেটিকোর কাছে ১-০ গোলে হেরেছে কোম্যান শিষ্যরা। শনিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

লা লিগায় ম্যাচের দুই অর্ধেই লড়াই হলো সমানে সমান। কিন্তু বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ভুলে সুযোগ পেয়ে গেল অ্যাথলেটিকো। সেই সুযোগে গোল করে বার্সাকে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। জয়সূচক গোলটি করেন ইয়ানিক কারাসকো।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় ম্যাচটিতে বেশিরভাগ সময় বল দখলে রেখেও গোল করতে পারল না বার্সা। পুরো ম্যাচে ১৩ বার শট নিয়েছে বার্সা, যার মধ্যে চারটিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। কিন্তু অ্যাথলেটিকোর গোলরক্ষকের বাধা এড়াতে পারেনি মেসি-গ্রিজম্যানরা।

এদিন ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল বার্সা। উসমান দেম্বেলের ক্রস ধরে শট নেন আন্তোইন গ্রিজম্যান। কিন্তু অল্পের জন্য গ্রিজম্যানের শট জালে জড়ায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলহীনভাবে শেষ হতে যাচ্ছিল প্রথমার্ধ।

বিরতির আগ মুহূর্তে বড় ভুল করে বসেন বার্সা গোলরক্ষক। জেরার্ড পিকের ভুলে হারানো বল ঠেকাতে মাঝ মাঠে চলে আসেন গোলরক্ষক। ওই সময়ে অনেক দূর থেকে জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে গোল আদায় করে নেন ইয়ানিক।

শেষের দিকে কয়েকবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। রক্ষণ আগলে বাকি সময় পার করেছে অ্যাথলেটিকো। আর কোনো গোল না এলে ১-০ ব্যবধানেই শেষ হয় বার্সা বনাম অ্যাথলেটিকোর দ্বৈরথ।

চলতি লিগে সময়টা ভালো যাচ্ছে না বার্সার। আট ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে দলটি, হার এসেছে তিনটিতে বাকি দুটিতে ড্র। মোট ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে কোম্যান শিষ্যরা। সমান ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অ্যাথলেটিকো। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ