1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

জঙ্গি প্রশিক্ষণ দিতেই ২৫ দিন আগে বাড়ি ভাড়া নেয় তারা: র‌্যাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৩ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’থেকে বেরিয়ে এসে ৪ জন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার। তিনি বলেন, ‘জঙ্গিদের প্রশিক্ষণ দিতেই তারা ২০ থেকে ২৫ দিন আগে এই বাসাটি ভাড়া নেয়।’

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে শাহজাদপুরের উকিলপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা এই তথ‌্য জানান।

কর্নেল সারোয়ার বলেন, ‘নব‌্য জেএমবির এই সদস‌্যরা ছদ্মবেশে এই এলাকায় থেকে প্রচারণা চালায়। জিদাহিদের প্রশিক্ষণ দেওয়ার জন‌্য তারা এই বাড়িতে নিয়ে আসতো।’

এখনো বাড়িতে সার্চ চলছে জানিয়ে কর্নেল সারোয়ার আরও বলেন, ‘বাড়িতে কয়েকটি ব‌্যাগ আছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বড় ধরনের অস্ত্রের ডাম্প এখানে নেই। তাদের কাছে বিস্ফোরণ করার মতো কিছু ছিল না।’ তিনি আরও বলেন, ‘ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, গান পাউডার, ফিউজ, জিহাদি বই, বিভিন্ন নির্দেশনামূলক বই, একটি চাপাতি ও দুটি রামদা পাওয়া গেছে।’

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়ি ঘিরে রাখে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। বেলা পৌনে ১১টার দিকে ওই বাড়ি থেকে চার জন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।

এই চার জন হলো, নব‌্য জেএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড কিরণ ওরফে শামীম ওরফে হামিম, পাবনার সাঁথিয়া উপজেলার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক ও সাতক্ষীরার আমিনুল ইসলাম ওরফে শান্ত।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাহমুদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া জবানবন্দি অনুযায়ী এই বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ