1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

লিয়াকত আলী লাকী করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৮ Time View

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার অফিসে আসার পরই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান এবং জানতে পারেন রেজাল্ট পজিটিভ। এর পর সঙ্গে সঙ্গে বাসায় চলে যান। এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।’

আগে থেকে লিয়াকত আলী লাকীর করোনার তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। তবে গত পরশু দিন শারীরে জ্বর অনুভব করেন। এর পর ১৫ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার নমুনা জমা দেন। বিষয়টি উল্লেখ করে হাসান মাহমুদ।

তিনি আরও বলেন, এখনো করোনার তেমন উপসর্গ নেই। আর শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।

লিয়াকত আলী লাকী একাধারে নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৫৮টি নাটকে, নির্দেশনা দিয়েছেন ৭৮টি। আর রচনা করেছেন ৮টি নাটক। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ