1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

অপরাজনীতি থেকে না ফিরলে বিএনপির অপমৃত্যু ঘটবে: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৬৭ Time View

বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বিকেলে সদ্য প্রয়াত নোয়াখালীর কবিরহার উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মফিজ উল্লা বিকমের স্মরণে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে এদেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি।

গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন ২০১৩- ১৪ সালের আগুন সন্ত্রাস তার প্রমাণ। দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব,অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার দৃষ্টিবঙ্গী পোষণ করেন জানিয়ে বলেন, ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গ্রহণ করা নানান পদক্ষেপ। ফেনী, চৌমুহনী – সোনাপুর সড়ক চারলেনের কাজ চলমান আছে এবং চৌমুহনী হতে কুমিল্লা পর্যন্ত চারলেনের নির্মাণ কাজ চলছে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম,সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ