1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ইংল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে বেলজিয়াম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৮ Time View

য়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। তারা ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এমন হারে স্বপ্ন শেষ হয়ে গেল ইংলিশদের। শুধু তাই নয় টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে গ্যারেথ সাউদগেটের দলটি।

রবিবার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। ইউরি টিলেমান্স দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেন্স।

এর আগের ম্যাচে ঘরের মাঠে ডেনমার্কের কাছে হার মেনেছিল ইংল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। কিন্তু বেলজিয়ামের জালের নাগালই পায়নি গ্যারেথ সাউদগেটের শিষ্যরা।

বেলজিয়ামের মাঠে মাত্র ২৩ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ড মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও খেলায় ফিরতে পারেনি। প্রথমার্ধের ১০ মিনিটে ইউরি টিলেমান্স বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্রিস মের্টেন্স।

বাকি সময়ে এই দুটি গোল আর শোধ দিতে পারেনি সফরকারী ইংল্যান্ড। তাতে আরো একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে তারা। এই হারে নেশন্স লিগের এবারের আসর থেকে তাদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বেলজিয়াম। আর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ডেনমার্ক।

বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর একই দিন ডেনমার্কের মুখোমুখি হবে বেলজিয়াম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ