1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত বাংলাদেশ দলের কোচ জেমি ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৭৩ Time View

মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ জিতে বেশ উৎফুল্ল মেজাজেই ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার প্রত্যয় জানিয়েছিলেন হেড কোচ জেমি ডে।

কিন্তু সেই ম্যাচের আগে বড়সড় দুঃসংবাদই পেল জাতীয় দল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে। প্রথম ম্যাচের পর করানো পরীক্ষায় জেমি ডের শরীর করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডের নমুনার ফল আসে করোনা পজিটিভ।

আজ (রবিবার) চলতি সিরিজের জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আমের খান বলেন, ‘এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ