1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

রাজধানীতে বাসে আগুন : ১৪ মামলায় গ্রেফতার ৩২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১১০ Time View

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি গাড়ি ও গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩২ জনকে। মোট ১৪টি মামলায় তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

তাদের মধ্যে ২৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত গ্রেফতার ৩২ জন। তাদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় (মামলা নম্বর : ১৫) গ্রেফতার ১ জন দুইদিনের রিমান্ডে রয়েছে।

একই আইনে মতিঝিল থানার আরেক মামলায় (মামলা নম্বর : ১৬) গ্রেফতার আরেকজনকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ