1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

ইউরো ২০২১ এর গ্রুপপর্বের লাইনআপ চূড়ান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭১ Time View

ইউরো ২০২১ এর গ্রুপপর্বের লাইনআপ ঠিক ঠাক। ইউরো সাধারণত ১৬ দলের টুর্নামেন্ট হলেও এবার এসেছে পরিবর্তন। দলের সংখ্যা বেড়েছে, বাড়ছে গ্রুপও।ষোলর পরিবর্তে ২৪ দলের টুর্নামেন্ট। চারের বদলে গ্রুপও ছয়।
রঙের ছটা, বর্ণিল আভা। ইউরোপের সব দেশের মিলনমেলা। হওয়ার কথা ছিল এ বছরই। করোনার থাবায় পিছিয়েছে ঠিকই তাতে উত্তেজনার পারদে ভাটা পড়ে নি। ষোল দলের টুর্নামেন্ট বেড়ে এখন চব্বিশে। চারের বদলে গ্রুপও ছয়।

গ্রুপ এ’তে ফেভারিট নিশ্চিতভাবেই ইতালি। ওয়েলস-তুরস্ক আর সুইজারল্যান্ড সবই সমশক্তির। পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা ঐ তিনেরই।

গ্রুপ বি’ তেও অনেকটা একই রকম অবস্হা। সবার চেয়ে ঢের এগিয়ে বেলজিয়াম। এছাড়া তিন দল রাশিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক।

গ্রুপ সি’তে ন্যাশন্স লিগের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। বাকি তিন দল শক্তিমত্তায় ওদের চেয়ে পিছিয়ে।

গ্রুপ ডি’তে দুই বড় দল। গেল বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট ইংল্যান্ড আর ক্রোয়েশিয়া আবারও হবে মুখোমুখি।

গ্রুপ ই’তে স্লোভাকিয়া খানিকটা পিছিয়ে। আছে স্পেন। ওদের টক্কর দিতে তৈরি পোল্যান্ড আর সুইডেন।

তবে, আসল লড়াই শেষটায়। গ্রুপ অফ ডেথে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, গেলবারের সেরা জার্মানির সাথে আছে ইউরো আর নেশন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালও।

জিভে জ্বল আনা দ্বৈরথ গ্রুপ এফ এ। তবে, ইতিহাস বলে লড়াইটা যখন ইউরোর তখন খাটে না কোন পূর্বানুমান। ২০০৪ এ গ্রীস বা গেলবারই চ্যাম্পিয়ন হবে পর্তুগাল কজনই বা ভেবেছিলো তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ