1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শেষ সেশন পাকিস্তানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ১৪৮ Time View

চতুর্থ দিনের শেষ বিকেলে সফরকারী বোলাররা সাফল্য পেলেও নাটকীয় কিছু না ঘটলে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার কলম্বো টেস্টের পরিণতি ড্র। বৃষ্টিবিঘিœত চতুর্থ দিন শতকের দেখা পান তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকারা। তাদের দ্বিশত রানের জুটিতে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান। সফরকারীদের চেয়ে এখনো ২৭৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

পাকিস্তান প্রথম ইনিংস: ৫৫১/৬ ডি.
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৭৮/৫ (৮৫.৪ ওভার)

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সকালে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় খেলা দেরীতে মাঠে গড়ায়। প্রতিকূল আবহাওয়ার ভেতরে স্বচ্ছন্দে ব্যাটিং করেন সাঙ্গাকারা ও দিলশান। ৬০তম ওভারে দু’জনেই শতক তুলে নেন। দলীয় ২৩৬ রানে বিচ্ছিন্ন হওয়ার আগে এই জুটি থেকে আসে ২২৫ রান। দিনের বাকি সময়টা অবশ্য বোলারদের। দিলশান জুনায়েদের শিকার হওয়ার পর সাঙ্গাকারা একপ্রান্ত আগলে রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন বোলাররা।

চতুর্থ দিন দারুণ এক মাইলফলকে পৌঁছেন সাঙ্গাকারা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কোনো ভেন্যুতে ২০০০ রান করার কৃতিত্ব দেখান। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন গ্রাহাম গুচ (লর্ডস), জ্যাক ক্যালিস (নিউল্যান্ডস) এবং মাহেলা জয়াবর্ধনে (গলে ও সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড)। দিনশেষে ১৪টি চারের সাহায্যে ১৪৪ রানে অপরাজিত আছেন সাঙ্গাকারা। এছাড়া দিলশানের ব্যাট থেকে এসেছে ১২১ রান।

৫৬ রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল জুনায়েদ খান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাঈদ আজমল ও আব্দুর রেহমান।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ