1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শিশুকে যৌন হয়রানির অভিযোগে একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার দুপুরে শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তি আখাউড়া পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন তার পরিবার।

মামলার এজাহার ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে শিশুটি কলেজপাড়ার এক দোকান থেকে খাবার নিয়ে ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ আনা হয়।

তবে অভিযুক্তের পরিবারের দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তার ছোট ছোট চার কন্যা শিশু রয়েছে। সে এমনটা কিছুতেই করতে পারেনা। সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার আশা করছেন পরিবার।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী বলেন, ওই শিশুর মা থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ