1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সাম্প্রতিক ইস্যুতে প্যারিসকে চিঠি দিয়েছে ঢাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪০ Time View

সাম্প্রতিক ইস্যুতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

ড. মোমেন বলেন, চিঠিতে আমরা ফ্রান্সে নিহত ব্যক্তিদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। আমরা বলেছি, কেউ মারা যাক, সেটা আমরা চাই না। আমরা এও বলেছি, আমরা ফ্রিডমে বিশ্বাস করি, তবে এসব বিষয় নিয়ে আরো স্পর্শকাতর হওয়া উচিত। এ ক্ষেত্রে উস্কানিমূলক কোনো কিছু করা ঠিক হবে না বলেও আমরা জানিয়েছি।

ফ্রান্স ইস্যুতে ঢাকায় হেফাজত ইসলামসহ অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোর আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যে কোনো দলই মত প্রকাশ করতে পারে, তবে সেটা যেন হয় শান্তিপূর্ণভাবে।

ড. মোমেন বলেন, ফ্রান্স ইস্যুতে আজ তরিকত ফেডারেশনের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন। তারা এ নিয়ে জাতীয় সংসদে রেজুলেশন তোলার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের বলেছি, আপনারাও সংসদ সদস্য সেটা আপনারা তুলতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ