1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৭৮ Time View

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ অতিরিক্ত মদ্যপানে সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া সেলিম উপজেলার মাটিকাটা এলাকার মল্লিক পাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- নগরীর মাটিকাটা ভাটা এলাকার ধুলুর ছেলে জিয়া (৩৫) ও আঁচুয়া ভাটা গ্রামের আব্দুর রশিদের ছেলে গোলাম রাব্বানী (৪০)।

উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ওই ৩ জনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত সেলিমের আত্মীয়রা জানিয়েছেন তিনি মেয়াদ উত্তীর্ণ হওয়া অতিরিক্ত মদ্যপান করেছেন। তবে ময়নাতদন্ত পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ