1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আতালান্তাকে উড়িয়ে দিল লিভারপুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে নজরকাড়া আতালান্তাকে তাদেরই মাঠে উড়িয়ে দিল লিভারপুল। ইংলিশ চ্যাম্পিয়নদের ফরোয়ার্ডরা ইতালিতে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। হ্যাটট্রিক করলেন দিয়োগো জোতা, জালের দেখা পেলেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। আতালান্তার মাঠে মঙ্গলবার রাতে ৫-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের জয়।

আক্রমণ পাল্টা-আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। গতিময় ফুটবলে একটু এগিয়ে ছিল লিভারপুল। ১৬ মিনিটে তাদের এগিয়ে নেন জোতা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে চমৎকার চিপে জাল খুঁজে নেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড।

৩৩তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। মাঝমাঠ থেকে জো গোমেজের উঁচু করে বাড়ানো বল বাঁ পায়ে রিসিভ করে ঘুরে ডান পায়ের শটে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন তিনি।

দুই মিনিট পর সাদিও মানের শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো স্পোর্তিয়েল্লো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ান সালাহ। ৪৭তম মিনিটে আতালান্তার কর্নার থেকে মাঝমাঠে বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন মিশরের এই ফরোয়ার্ড। দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন মানে। সালাহর কাছ থেকে বল পেয়ে আগুয়ান কিপারের ওপর দিয়ে দারুণ চিপে ঠিকানা খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড।

৫৪তম মিনিটে আরেকটি প্রতি-আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন জোতা। মানের কাছ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। বিপদ দেখে বেরিয়ে আসেন গোলরক্ষক, কিন্তু থামাতে পারেননি ছন্দে থাকা ফরোয়ার্ডকে। আরেকটু এগিয়ে গিয়ে গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান জোতা। ৬১তম মিনিটে একটুর জন্য ব্যবধান কমাতে পারেনি আতালান্তা। আলেহান্দ্রো গোমেসের কাছ থেকে বল পেয়ে শট নেন ডুভান জাপাটা। তার বুলেট গতির শট পোস্টের ভেতর দিকে লেগে অবিশ্বাস্যভাবে বেরিয়ে যায়।

বাকি সময়েও প্রাণবন্ত ফুটবল খেলেছে দুই দল। তৈরি করেছে খুব ভালো সুযোগও। কিন্তু আর বল জালে পাঠাতে পারেনি কেউই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ