1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সালসবুর্কের জালে বায়ার্নের গোল উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৫ Time View

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে সালসবুর্কের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে শেষ দিকের গোল উৎসবে প্রত্যাশিত জয় নিয়েই ফিরেছে হান্স ফ্লিকের দল। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচটি ৬-২ গোলে জিতেছে শিরোপাধারীরা।

বায়ার্নকে অবাক করে দিয়ে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সালসবুর্ক। ডি-বক্সে তাদের এক খেলোয়াড়ের শট বায়ার্নের ডাভিড আলাবা আটকে দেওয়ার পর বাঁ দিকে পেয়ে যান মেরগিম বেরিশা। ছয় গজ বক্সের কোনা থেকে জোরালো শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি। ১১ মিনিটে সমতায় ফিরতে পারত বায়ার্ন। কিন্তু সের্গে জিনাব্রির শট লাইন থেকে ফেরান স্বাগতিক ডিফেন্ডার আন্দ্রে রামালিয়ো। পরের মিনিটে রেফারি বায়ার্নকে পেনাল্টি দিলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

১৫ মিনিটে জিনাব্রি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি বায়ার্ন। পরের মিনিটে দারুণ একটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি নয়ার। কর্নার থেকে রামালিয়োর হেড ডান দিকে ঝাঁপিয়ে ফেরান জার্মান গোলরক্ষক। ২১তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন লেভানদোভস্কি। প্রতিপক্ষের ডি-বক্সে এরনঁদেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল বায়ার্ন।

বিরতির আগে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে টমাস মুলারের ক্রস স্বাগতিক ডিফেন্ডার ক্রিস্টেনসেনের মাথায় লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি দারুণ সেভ করেন নয়ার। ৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জিনাব্রির জোরালো শট ফেরান সালসবুর্ক গোলরক্ষক। চার মিনিট পর কিংসলে কোমানের শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়।

৬৬তম মিনিটে সালসবুর্ককে সমতায় ফেরান মাসাইয়া ওকুগাওয়া। সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন জাপানের এই মিডফিল্ডার। তবে ৭৯ থেকে ৯২, শেষ ১৩ মিনিটে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন। প্রথমে বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। কিমিচের কর্নার থেকে হেডে গোলটি করেন এই জার্মান ডিফেন্ডার।

৮৩তম মিনিটে ব্যবধান বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা সানে। ৮৮তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। আর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এরনঁদেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ