1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বসছে ইউজিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৩ Time View

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবার ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই দিন বিকেল সাড়ে তিনটা থেকে কমিশনে এই বৈঠক শুরু হবে বলে জানা গেছে।

এবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে, নাকি সরাসরি হবে- তা নিয়ে সেখানে নিজেরাই আলোচনা করবে। পরে উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’ সঙ্গে বসে সেটি চূড়ান্ত করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। তাছাড়া সব বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে সমন্বতি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগের বিষয়টিও ওই বৈঠকে আলোচনা করা হবে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনলাইনে হবে, নাকি সরাসরি হবে- তা নিয়ে ইউজিসি এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৯ অক্টোবর এ নিয়ে ইউজিসি নিজেরাই বসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশকয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সশরীরে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়গুলো আগে থেকেও নিজেরাই সিদ্ধান্ত নিত। তারা কখনও বলেনি যে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তারা আসবে।

অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদ এ বিষয়ে ইতোমধ্যে আলোচনার জন্য একটি চিঠি দিয়েছে। যাতে এ ব্যাপারে ইউজিসি উদ্যোগে নেয়। তবে সেই সভার তারিখ এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।

কমিশন সূত্রে জানা গেছে, ওই বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ কমিশনের সদস্য ও উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ