1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

টুর্নামেন্ট নিয়ে আমি খুশি: ডমিঙ্গো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫১ Time View

বিসিবি প্রেসিডেন্টস কাপে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। কোনো দলই বড় স্কোর গড়তে পারেনি। ফিল্ডিংও খুশি হওয়ার মতো নয়। তবে পেস বোলাররা ছিলেন সেরা ছন্দে। যেটা অন্যদের মতো মুগ্ধ করেছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, মাঠের খেলায় ক্রিকেটারদের একাগ্রতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘টুর্নামেন্ট নিয়ে আমি খুশি। চমৎকার আন্তরিকতা নিয়ে খেলা হচ্ছে। সবাই চেষ্টা করছে। তবে বোলাররা ভালো করছে। ছেলেরা প্রায় সাত মাস খেলায় নেই। উইকেট সহজ ছিল না। যে কারণে ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়েছে। এর মধ্যেও ক’জন ভালো করেছে।’

ডমিঙ্গো জানান, গত সাত-আট মাস ধরে তারা ক’জন তরুণ প্রতিভাবান পেসার খুঁজছিলেন। এখন এক দল ফাস্ট বোলার দেখে খুশি তিনি। কোচের মতে, ‘তাসকিন, ফিজ, আল-আমিন, হাসান মাহমুদ, খালেদ, শরিফুলদের নিয়ে আন্তর্জাতিকে ভালো খেলার মতো ছয়-সাতজন ফাস্ট বোলার আছে। তাদের খুব ভালো বোলিং দেখেছি। তারা পরিশ্রম করেছে। তাসকিনের গড়ন দেখুন কিংবা রুবেল-খালেদকে দেখুন, ফিটনেস নিয়ে তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে।’

পাঁচ দল নিয়ে প্রস্তাবিত টি-২০ টুর্নামেন্টে ফিরতে পারেন সাকিব। তিনিও ফিটনেস নিয়ে কাজ করছেন। কোচের সঙ্গে তার এ ব্যাপারে আলাপও হয়েছে। ডমিঙ্গো বলেছেন, ‘ওর সঙ্গে বুধবার কথা হয়েছে। সে সোজা এসে ঢুকে পড়বে টি২০ টুর্নামেন্টে। এসেই অলৌকিক পারফর্ম করবে, তা নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। এক বছরের মতো সে ক্রিকেট খেলে না। তবে বিশ্বের সেরা অলরাউন্ডার সে। আমরা জানি, সে মানসম্পন্ন খেলোয়াড়। ২০২১ মৌসুমে বাংলাদেশের জন্য দুর্দান্ত ছন্দে দেখতে চাই তাকে।’

এছাড়া রাসেল ডমিঙ্গোর নজর কেড়েছে অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটাররা। কোচ জানান, রিশাদ দারুণ বল করেছে। হৃদয়, জয়, ইরফানের খেলা ভালো লেগেছে তার। সিনিয়র-জুনিয়র সমন্বয়ও ভালো লেগেছে তার। এছাড়া ঘরোয়া এই আসর দিয়েই ক্যাপ্টেনসি নিয়ে তামিমের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছন কোচ। কোচের বিশ্বাস দারুণ একজন অধিনায়ক হিসেবে দেখার যাবে তামিমকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ