1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ

জাদুঘর হবে সাতক্ষীরায়, জমি অধিগ্রহণ শেষ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

সাতক্ষীরায় জাদুঘর স্থাপনের জন্য ইতোমধ্যে এক একর চার শতক জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘খুব দ্রুতই জাদুঘর স্থাপনের কাজ শুরু করা হবে। এছাড়া সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত উন্নয়নসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’

বুধবার (২১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে মুক্তবুদ্ধির চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের বিকল্প নেই। এজন্য সাতক্ষীরায় নাট্য উৎসব, আবৃত্তি উৎসব, বই মেলাসহ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নানা উদ্যোগ যেমন গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে, তেমনি করোনাকালেও অনলাইনে এটা চলমান আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ