1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

৩৮তম থেকে নন ক্যাডারে ৫৪১ জনকে নিয়োগের সুপারিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

৩৮তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে ৫৪১ জনকে নন ক্যাডারে প্রথম শ্রেণিতে নিয়োগের সাময়িক সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ [সংশোধিত বিধিমালা-২০১৪] বিধান অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষার ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে আজকে কমিশনের ১১তম বিশেষ বর্ধিত সভায় ৫৪১ জন প্রার্থীকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন।

সমাজসেবা অফিসার পদে ১১১ জন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন, মেডিকেল অফিসার পদে ৩৩ জন, সহকারি প্রকৌশলী (পুর) পদে ৮৫ জন, ঔষদ তত্বাবধায়ক পদে ১৯ জনসহ মোট ৫৩ ক্যাটাগরির ৫৪১টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থী সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তবে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থী সংখ্যা ৫ হাজার ৩২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ