1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

১০ দিনে সৌদি আরব গেলেন ৮ হাজার ৪২৭ প্রবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৪ Time View

গত ৪-১৩ অক্টোবর পর্যন্ত ২৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৮ হাজার ৪২৭ জন প্রবাসী। ১০ দিনে বিমান পরিচালনা করেছে ১০টি ফ্লাইট আর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট। এ দুটি এয়ারলাইন্স ভিসার মেয়াদের ভিত্তিতে যাত্রীদের টিকিট দিচ্ছে। যাদের ভিসার মেয়াদের সময় কম, তাদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমান ও সাউদিয়া এয়ারলাইন্স ফিরতি টিকিটধারীদের কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করছে। তবে কোনো কোনো ট্রাভেল এজেন্সি রি-ইস্যুর জন্য যাত্রীদের থেকে টাকা নিচ্ছে। সৌদিগামী ফ্লাইটের টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

দ্রুত সময়ে বেশি সংখ্যক প্রবাসীকে কাজে ফেরাতে সৌদি আরবগামী ফ্লাইটের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করেছে বেবিচক। ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটের ক্ষেত্রে আসন সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল থাকবে। ফলে এয়ারলাইন্সগুলো পেছনের একটি সারি খালি রেখে পুরো বিমানে যাত্রী নিতে পারছে। আগের শর্ত অনুসারে বড় উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ জন এবং ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের বিধান ছিল। বিধি শিথিলের ফলে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্স দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ