1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলা : বিএফইউজে-ডিইউজের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ ফ্লাটে মিথ্যা গুজব ছড়িয়ে ব্যাপকহারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ ।

রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সাংবাদিক পীর হাবিবের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে পুলিশের দায়িত্বশীল সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

নেতৃবৃন্দ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর গুজব ছড়িয়ে উত্তরায় সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনায় স্থানীয় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই মামলায় এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন থানার ওসি নূরে আলম সিদ্দীক।

ওসি বলেন, মামলায় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাশাপাশি পুলিশের কাজে বাধা, পুলিশের ওপর হামলা, বাসা এবং গাড়ি ভাংচুর, অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ