1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

১৯৩ দিনের মিশন শেষে পৃথিবীতে ফিরল সয়ুজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১১৩ Time View

তিন দেশের তিন নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৯৩ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এল সয়ুজ ক্যাপসুল। রোববার কাজাখস্তানের দক্ষিণাঞ্চলের শুষ্ক অঞ্চলে প্যারাসুটের সহায়তায় ক্যাপসুলটি ভূমিতে অবতরণ করে।

রাশিয়ার তৈরি ওই ক্যাপসুলে ছিলেন- নাসার নভোচারী ডোনাল্ড পেটিট, রাশিয়ার অলেগ কনোনেনকো এবং ন্যাদারল্যান্ডসের নাগরিক আন্দ্রে কিপারস।

ক্যাপসুলটি অবতরণের সময় ১২টি উদ্ধারকারী হেলিকপ্টার ওই অঞ্চলে প্রস্তুত রাখা হয়। এসময় রাশিয়ার মহাকাশ কর্মকর্তারা দ্রুত নভোযানটিকে ঘিরে ফেলেন।

তিন নভোচারীই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। অবতরণের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নভোচারীরা ছবি তোলার জন্য কয়েক মিনিট পোজ দেন। এরপর অধিকতর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের একটি তাঁবুতে নেওয়া হয়।

গত মাসে পেটিট এবং তার এ দলটি প্রথম বেসরকারি মালিকানার নভোযান স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্পেশনে সংযুক্ত করার কাজটি সম্পন্ন করেন।

উল্লেখ্য, মার্কিন স্পেস শাটল অবসরে যাওয়ার পর এখন রাশিয়ার পুনঃব্যবহারযোগ্য একমাত্র সয়ুজ নভোযানই এখন মহাকাশ স্টেশনে নভোচারী ও গবেষকদের আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়।

মহাকাশের ওই গবেষণা কেন্দ্র থেকে তিন জন নভোচারী রোববার পৃথিবীতে ফিরলেন। তবে রাশিয়ার গেন্নাদি পাদালকা ও সেরগেই রেভিন এবং যুক্তরাষ্ট্রের জোসেফ অ্যাকাবা সেখানে আরো তিন মাস অবস্থান করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ