1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নানিয়ারচরে সেনা টহলে হামলা : ২ সন্ত্রাসী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা হামলায় হামলাকারীদের দুজন নিহত হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হয়েছে।

আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত দুজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ সেখানে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ