1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১২০ ক্রিকেটারকে বেতন দেবে বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১৭৯ Time View

ক্রিকেটারদের জন্য সুখবর, জাতীয় লিগ থেকে ১২০ জনকে বেতনভুক্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি বিভাগীয় দল থেকে ১৫ জন করে এবং ঢাকা মেট্রোপলিনের পাঁচ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে।

রোববার বিসিবির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল জানান, প্রতিবছর সাত বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর এবং ঢাকা মেট্রোপলিন থেকে ২২০ জনকে নির্বাচন করা হবে। বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে এখনও তা ঠিক হয়নি। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, বছরে সাড়ে তিন কোটি টাকা ব্যয় হবে বেতন বাবদ।

আটজন সাবেক ক্রিকেটারকে বেছে নেওয়া হবে জাতীয় লিগের দল পরিচালনা করার জন্য। এছাড়া যুব এশিয়া কাপে অনূর্ধ্ব-১৯ দলে বাজে পারফরমেন্স নিয়েও আলোচনা হয় সভায়। গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান আমিনুল হক অসুস্থ থাকায় বিশ্বকাপ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম পরিচালনা এবং পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ