1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

অন্যায়ের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না: আইজিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো। আমাদের দৃঢ় বিশ্বাস এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ আরো বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ না, যে সব মামলা রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে চার্জশীট দেয়া হবে। এটি হচ্ছে আইনী দায়িত্ব।

তিনি আরো বলেন, পরবর্তি সময়ে বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধীদের কি হবে সেটি আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। সে বিষয়টি নির্ভর করবে বিচার বিভাগের উপর। আমরা আশা করবো মাননীয় বিচারকবৃন্দ রয়েছেন, তারা যথাযথ শাস্তি নিশ্চয়ই নিশ্চিত করবেন।

আইজিপি বলেন, সাম্প্রতিককালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন। এখন একটি স্কুলের বাচ্চা তার রাজনৈতিক অধিকার সম্পর্কে অনেক অনেক সচেতন। কারণ আমাদের শিক্ষা বিস্তার লাভ করেছে। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়ন হয়েছে। যে কারণে আমরা দেখি একটি স্কুলে যাওয়া বাচ্চা তার রাজনৈতিক, মানবাধিকার ও নিজস্ব অধিকার সম্পর্কে অনেক সচেতন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ