1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

নোয়াখলীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন দুই আসামি ৬ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার নোয়াখালী থেকে আব্দুর রহিম ও রহমত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনার ৩২ দিন পর রবিবার রাতে, ৯ জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে পৃথক দু’টি মামলা করেন নির্যাতিতা গৃহবধূ।

এর আগে, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল এবং সন্দেহভাজন আসামি দেলোয়ারকে রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। পরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দুইজনই অপরাধের কথা স্বীকার করেছেন।

২রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে ওই নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় স্থানীয় বখাটেরা। এ সময় মারধরের ভিডিও মোবাইলে ধারণ করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ