1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৭২ Time View

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলে জাতীয় দলের নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন দেশসেরা অধিনায়ক। তবে করোনা পরবর্তী বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি।

তিন দল নিয়ে বিসিবি একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। আগামী ১১ অক্টোবর মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। বাংলাদেশ টেস্ট দলের পুলে থাকা ক্রিকেটাররা একটি দুই দিনের ম্যাচ শেষ করেছেন। এরপর আরও একটি দুই দিনের ম্যাচ খেলবেন তারা। এরপর বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দল নিয়ে হতে পারে ওয়ানডে টুর্নামেন্টটি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানতে পেরেছে, বিসিবির নির্বাচকরা মাশরাফিকে জিজ্ঞেস করেছেন খেলতে পারবেন কিনা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠা মাশরাফি জানিয়েছেন তার ফিটনেস খেলার পর্যায়ে নেই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে দুই সপ্তাহ। কারণ তিনি বিসিবি আয়োজিত স্বতন্ত্র অনুশীলন করেননি। কিন্তু বিসিবির টুর্নামেন্টটি হবে এক সপ্তাহ পরে। মাশরাফি তাই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ