1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন তথ্যভিত্তিক নয় : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে— টিআইবির দেওয়া প্রতিবেদনে এ ধরনের মন্তব্য সঠিক, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।

তিনি বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে— বিএনপি নেতাদের এ ধরনের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা বিএনপি নেতাদের চিরাচরিত অভিযোগ।

উপনির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা- তা জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে তাদের এ ঘোষণাকে স্বাগত জানাই। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব।

প্রকল্পের ব্যয় কমানো এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প না নিয়ে এবং নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ