1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তারের (ক্যাবল) জঞ্জালের ফলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। তাই আগামী এক বছরের মধ্যে ঢাকার সব ঝুলন্ত তার নামিয়ে ফেলা হবে।

তিনি বলেছেন, যদি এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্র্যান্সমিশন নেটওয়ার্ক) তারা তাদের কাজ না করে, আমরা সিটি করপোরেশন থেকে আমাদের ড্রেনের নিচ থেকে পাইপ দিয়ে দেব। তারা সেই পাইপ দিয়ে তার নেবেন। এর জন্য তারা আমাদের নির্দিষ্ট ফি দেবেন। সংস্থাগুলো আমাদের এ প্রস্তাবে রাজি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) পূর্ব নির্ধারিত কার্যক্রম অনুযায়ী গুলশান-২-এ ঝুলন্ত তার অপসারণ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রাজধানী ঢাকায় ঝুলন্ত তারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব), ন্যাশনওয়াইড টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সবাই দায়ী। আমি যতবার এই ঝুলন্ত তার নিয়ে মিটিং করেছি, তখন এক সংস্থা আরেক সংস্থাকে দায়ী করে। কিন্তু দায়ী এরা আসলে সবাই।

তিনি বলেন, এনটিটিএন লাইসেন্স নিয়েও ১০ বছরে তারা কোনো কাজ করেনি। বিটিআরসি তারা নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু তারা এগুলো সেভাবে তদারকি করেনি।

ঝুলন্ত তার অপসারণে সাধারণ গ্রাহকদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা এমনভাবে তার কাটতে বলেছি যেন গ্রাহকদের অসুবিধা না হয়।’

তিনি বলেন, অনেক অভিভাবক আমাকে বলেছেন তাদের ছেলেমেয়েরা বাসায় ইন্টারনেটে ক্লাস করেন। এর জন্য সংস্থাগুলো আমার থেকে ৭ দিন সময় নিয়েছেন যেন মোড় বা ক্রসিংয়ের জায়গার তারগুলো না কাটি। এখন শুধু প্রধান সড়কের তার কাটা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ