1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৫ জনের শরীরে।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্ততে জানানো হয়, নতুন করে ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৪ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ।

মৃত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৯৯৬ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৪৩ শতাংশ এবং ১ হাজার ১৬৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২.৫৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ