1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের ১ হাজার ৩৪৭ পুলিশকে বদলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

কক্সবাজার জেলা পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে। আর এর জন্য কক্সবাজারে দায়িত্ব থাকা কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সকলকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়িয়ে ১ হাজার ৩৪৭ জনে।

কক্সবাজারের নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই ), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই ), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে কক্সবাজারের ৮ থানাসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ১৩৯ জন এসআই , ৯২ জন এএসআই , ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবলকে ভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বদলি করা হয়েছে ৫৩ জন পরিদর্শককে।

পুলিশ সূত্র জানিয়েছে, বদলি হওয়া শূন্য পদ পূরণে শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যোগ দিচ্ছেন ৫৩ জন পুলিশ পরিদর্শক, ২১৫ জন এসআই -এএসআই ও ৭৩৪ জন কনস্টেবল।

এরমধ্যে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারে পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দেয়া হয়। নবাগত এসপি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার এসপি মাসুদ হোসেন কক্সবাজার থেকে বিদায় গ্রহণ করেন।

গত ২১ সেপ্টেম্বর বদলি করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারসহ অপর ৭ শীর্ষ কর্মকর্তাকে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এটা নিয়মিত বদলির অংশ। কক্সবাজার জেলার পুরোটার পুলিশে পরিবর্তন করা হচ্ছে। পর্যায়ক্রমে বদলি হওয়া সদস্য ছাড়পত্র নেবেন এবং নতুনরা যোগদান করবেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার হাসানুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ