1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

ভিসা সংগ্রহের সময় ঢাকায় সৌদি দূতাবাসে অথবা টিকিট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্সের সামনে বিশৃঙ্খলা না করতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে।

এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরব গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকিট ইস্যু করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় সৌদি দূতাবাসের ভিসা প্রার্থীরা এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করতে ইচ্ছুক ব্যক্তিদের বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে এসব কাজ সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

এতে ভিসা সংগ্রহের সময় ঢাকার সৌদি দূতাবাসে অথবা টিকিট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে কোনো ধরনের হট্টগোল না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকিট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের তৃতীয় পক্ষের প্ররোচনায় কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ