1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল শীঘ্রই চালু হবে : শ্রম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বন্ধ ঘোষিত ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল জিটুজি, পিপিপি এবং লিজিং ব্যবস্থাপনায় শীঘ্রই চালু হবে। চালু হলে এ সকল মিলের অবসানকৃত শ্রমিকরা অগ্রাধিকার পাবেন।

আজ ঢাকার ডেমরা এলাকায় করিম জুট মিল প্রাঙ্গণে সরকারি সিদ্ধান্তে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের অবসরপ্রাপ্ত/অবসানকৃত শ্রমিকদের সকল পাওনা পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাট চাষে কৃষকরা যাতে নিরুৎসাহিত না হয় সেজন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে টিকিয়ে রাখা প্রয়োজন। পাটজাত পণ্যের বৈচিত্র্যতা আনয়ন এবং কাঁচাপাট বেইল আকারে রপ্তানির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে আরো উদ্যোগী হতে হবে। সকলের সহযোগিতায় সোনালী আঁশের হারানো গৌরব ফিরে আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

এ সময় করিম জুট মিলের ৩০ জন শ্রমিকের হাতে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ