1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

করোনা সঙ্কটে বাল্যবিবাহ বাড়ছে ভারতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১ Time View

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের ফলে বিরূপ প্রভাব পড়ছে ভারতের শিশুদের ওপর। শিশুশ্রম যেমন বাড়ছে, বাল্যবিবাহের হারও বৃদ্ধি পাচ্ছে সে দেশে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত ১৩ বছর বয়সী রানিকে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে রানি অন্যদের সহায়তায় নিজের বিয়ে থামাতে পেরেছে।

অষ্টম শ্রেণিতে পড়া রানির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় চলতি বছরের মার্চে লকডাউন শুরু হলে। তারপর পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ আসতে থাকে।

রানি এ ব্যাপারে জানায়, হুট করেই আমার বিয়ের তোড়জোর শুরু হয়ে যায়। আমি বুঝি না, কেন সবাই মেয়েদের বিয়ের জন্য এতো অল্প বয়সেই উঠেপড়ে লাগে।

অথচ, ভারতে মেয়েদের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেওয়া অন্যায়। কিন্তু দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাল্যবিবাহ হয়। ইউনিসেফের তথ্যানুসারে প্রতি বছর ভারতে ১৫ লাখের বেশি মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়ে যায়।

এ বছর অন্য বছরের তুলনায় এরই মধ্যে ১৭ শতাংশ বাল্যবিবাহ বেড়েছে। এক কোটির বেশি মানুষ ভারতের বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে। অনেকেই কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। ফলে মেয়েদের নিয়ে তারা শঙ্কায় পড়ে গিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চরম সঙ্কটের মধ্যে অভিভাবকরা যখন মেয়ের বিয়ের প্রস্তাব পাচ্ছে, তখন আর না করতে পারছে না। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ