1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নামী পরিচালকই সুশান্তকে মাদকের নেশা ধরিয়েছিলেন, জানাল রিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১ Time View

বলিউডের একজন খ্যাতনামা পরিচালকই সুশান্তকে প্রথম মাদকের নেশা ধরিয়েছিলেন। এনসিবি-কে জেরায় এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। আরও জানা যাচ্ছে ওই পরিচালক সুশান্তকে নিজের সঙ্গে বলিউডের পার্টিতে নিয়ে যেতেন। প্ররোচনায় পা দিয়ে পার্টিতে সুশান্ত কোকেন, এলএসডি, মারিজুয়ানা সেবন করতে পারেন বলে এনসিবি-কে জানিয়েছেন রিয়া।

আর এই তথ্য তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন সুশান্ত জানিয়েছিলেন বলে দাবি করেছেন রিয়া। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, ধৃত অভিনেত্রী দাবি করেছেন যে সুশান্তের লোনাভলা ফার্ম হাউসটি অভিনেতার বলিউডের বন্ধুরা মাদক পার্টির জন্য ব্যবহার করতেন। তবে ওই পার্টিতে রিয়া নিজে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। রিয়া দাবি করেন, বলিউডের দুজন ক্ষমতাবান ব্যক্তিত্ব, দুই বড় অভিনেতা সহ আরও কয়েকজন অভিনেতা সুশান্তকে এই নিষিদ্ধ মাদক দিতেন বলে জানিয়েছেন রিয়া।

এদিকে জানা যাচ্ছে এনসিবি-র জেরায় ২৫ জন মাদকাসক্ত বলি তারকার নাম করেছেন রিয়া চক্রবর্তী, যাদের মধ্যে সারা আলি খান, রকুল প্রীত সিং ছাড়াও রয়েছে আরও বড় বড় নাম। তবে কোন কোন বলি তারকার নাম রিয়া জানিয়েছেন এখনও জানা যায়নি।

গতবছর বলি সেলেবদের নিয়ে করণ জোহরের পার্টির ভিডিয়োয় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ। কে না নেই করণের পার্টিতে! দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুর, রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধবন, জোয়া আখতার, অয়ন মুখার্জি, মীরা রাজপুত ও শকুন বাত্রা। তখনই নেটিজেনরা দাবি করেছিলেন, পার্টির অনেকের চোখ-মুখ দেখলেই বোঝা যাচ্ছে তাঁরা মাদকাসক্ত। সেই সময় ভিডিয়োটি নিয়ে হইচই হয়েছিল বিস্তর। রিয়ার গ্রেফতারির পর ওই ভিডিয়োটি এনসিবির আতসকাঁচের তলায়। এনিয়ে তদন্ত শুরু করতে চলেছে এনসিবি।

অন্যদিকে এনসিবি-র পাশাপাশি লোনাভলা ফার্মাহাউস পার্টি রয়েছে সিবিআই-এর নজরেও। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুশান্তের ভাড়া নেওয়া লোনাভলা ফার্মহাউসটি মহারাষ্ট্রের এক রাজনীতিবিদের। লোনাভলা ফার্মহাউসের পার্টিতে কারা যেতেন, তা ধরে দিশা সালিয়ানের মৃত্যুর সূত্র খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করছে সিবিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ